Tumne Mera Anda to Nahi Dekha (Bangla)
Tumne Mera Anda to Nahi Dekha (Bangla)
Publisher: Eklavya
Author: Eklavya Team
Translator: Shuddha Banerjee
Illustrator: Kanak Shashi
ISBN: 978-93-76123-00-1
Binding: Paperback
Language: Bangla
Pages: 24
Published: May-2026
Couldn't load pickup availability
Share
চিত্রকাহিনী কেন?
যে সব শিশু সদ্য পড়তে শিখছে বা অল্পদিন হলো পড়া শিখেছে, তারা তাদের এই নতুন দক্ষতাকে বারবার ব্যবহার করতে চায়। তাই তাদের অনেক গল্পের প্রয়োজন হয়, এমন গল্প, যা পরিচিত পরিবেশ ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে।
এই গল্পগুলোতে সাধারণত কমসংখ্যক চরিত্র থাকে। তারা কোনো নতুন পরিস্থিতির মুখোমুখি হয় বা নতুন কোনো প্রশ্ন নিয়ে ভাবতে থাকে। গল্পে কিছু শব্দ বা বাক্য বারবার আসতে পারে, আবার নতুন কিছু ঘটনাও যোগ হতে পারে। পড়তে শেখার প্রথম ধাপে চিত্রকাহিনী শিশুদের জন্য এই সুযোগ তৈরি করে দেয়।
চিত্রকাহিনীতে অনেক ছবি থাকা উচিত, আর সেই ছবিগুলো যেন আকর্ষণীয় ও সূক্ষ্ম বর্ণনায় ভরা হয়। ছবির ভেতরে খোঁজার, রঙ করার, খেলবার সুযোগও থাকতে পারে। পাশাপাশি প্রতিটি পাতায় এক বা দুটি সহজ বাক্য থাকবে, যা ছবির ভাবকে সম্পূর্ণ করবে।
এভাবে পড়তে পড়তে শিশুরা নিজেরাই পুরো গল্পের অর্থ বুঝে নিতে পারে।
